Questions on tragic MARICHJHI massacre remained unanswered, a black spot on the theory of mutual/cruel division of our land at the time of our independence remained unwashed, a tragic curse of becoming Hindu refugee by force still shows uncleaned blood stain on the fate of our society even after four decades. Justice was never delivered to the innocent Bengali Hindus in their own motherland by successive partisan governments.
প্রায় ৪০ বছর পূর্ণ হল মরিচঝাঁপি গণহত্যার - যার প্রারম্ভ হয়েছিল জানুযারী ৩১, ১৯৭৯ থেকে পরের কয়েক মাস ধরে একাদিক্রমে এবং শেষ হল বাঙালী হিন্দুর সর্বনাশ র এক নব উপাখ্যান রচনা করে। অথচ আমরা নাজী জার্মানির দ্বারা সৃষ্ট হত্যাকাণ্ড ই শুধু মুখস্থ করতে ব্যস্ত থাকি!! ২৫ জানুয়ারী, ১৯৭৫ এ ভিলাই র জনসভা জ্যোতি বসু কর্তৃক উদ্বাস্তূদের দেওয়া প্রতিশ্রূতি, উড়িষ্যার মালকানগিরিতে রাম চ্যাটার্জির আবেগঘন বক্তব্য, ''মাতৃভূমি তোদের দুহাত তুলে ডাকছে, ওরে অবুঝ সন্তান, তোরা ছুটে আয়'' , ''৫ কোটি বাঙালী তাদের ১০ কোটি হাত দিয়ে বরণ করবে'' পর্যবসিত হল এক হত্যাকাণ্ডে - হিন্দুর গণহত্যায়, কর্ণফুলী নদীর জল রক্তে লাল হয়ে গেল, লাঞ্চিতা, ধর্ষিতা হলেন নিরাপরাধ হিন্দু নারী, বলি হল অসংখ্য শিশু, নৌকা থেকে পড়ে যাতে কেউ সাঁতরে না পালাতে পারে তার জন্য অতীন্দ্র পাহারায় রয়ে গেলো পুলিশ ও সিপিএম র ক্যাডার বাহিনী, উধাও হলেন কত তা আজ ও জানা নেই, রাষ্ট্র (রাজ্য সরকার) কর্তৃক সৃষ্ট অর্থনৈতিক অবরোধ ও সশস্ত্র আক্রমণে মরিচঝাঁপিতে বসবাসকারী ৪, ১২৮ টি পরিবারের কোন সন্ধান পাওয়া যায় নি এবং স্থানীয় লোকের ভাষ্য অনুযায়ী - মরিচঝাঁপি গণহত্যার পরেই সুন্দরবনের বাঘেরা মানুষখেকো তে রূপান্তরিত হয়। কিনতু দলিত যুবক রোহিত ভেমুলার মৃত্যুতে গর্জে ওঠা বাঙালী তার নিজের ভূখণ্ডে হয়ে যাওয়া হিন্দু নমশূদ্র/দলিত র এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডে নীরব থাকে। দলিত হিন্দুর রক্তলাঞ্চিত ভূমিকে সে চিনতেই পারেনা।
Animitra Chakraborty

আজ এই রক্তাক্ত দিনে আমাদের সংকল্প করতে হবে হিন্দু স্বার্থে সংগ্রাম কে তীব্রতর করার। তৎকালীন বঙ্গ রাজনীতির এই ঝড় কে পুনরায় উত্থাপন করতে হবে। তৎকালীন বামফ্রন্ট-বিরোধী নেতৃবৃন্দ র মরিচঝাঁপি আন্দোলনের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা, পন্ডিত কাশীকান্ত মৈত্র র সরকার-বিরোধী তীব্র আন্দোলন - বিধানসভা তোলপাড় করা, সদ্য প্রয়াত বরেণ্য সাংবাদিক শ্রী সুখরঞ্জন সেনগুপ্তর ঐতিহাসিক ভূমিকা, ভয়াবহ সংবাদ পরিবেশনা কে কেন্দ্র করে অমৃতবাজার পত্রিকা-যুগান্তর র সাথে বাম সরকার র তীব্র ঝামেলা, বিধানসভায় বিরোধী আসনে আসীন জনতা পার্টিকে অঞ্চল পরিদর্শন করতে সরকার কর্তৃক বাধা প্রদর্শন, শ্রী পান্নালাল দাশগুপ্তর মরমী ভূমিকা প্রভৃতি ইতিহাস র ধুলো থেকে সম্মুখে আনার বড়ই প্রয়োজন আজ। বন্দেমাতরম।
Animitra Chakraborty
